মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার

টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের পিএস জনি কিবরিয়াসহ ২৩ জনের নামে মামলা দায়ের হওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল করার অপরাধে ছাত্রদলের চার নেতাকে গ্রেফতার করা হয়। ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, ডিস খোকন(৫৪), পিয়াস আহমেদ(৩৫), মেহেদী হাসান(৩৫), জুম্মুন(৩৩), কালাম(২৮), আবেদ হোসেন মনির(২৫), শান্ত (১৮), অপূর্ব বাস্ফোর(২৮), সাগর(২৭)।
থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল করার অপরাধে আটক করা হয়, এনামুল(৩৪), সাইদ বেপারী(৩০), অন্তর আহমদ জাকির(৩২) ও ইব্রাহিম খলিল (৩৮)।
পুলিশ জানায়, ১৫ জানুয়ারী টঙ্গীর পাগার এলাকায় উইন্ডি এ্যাপারেলসের সামনে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় বৃহস্পতিবার জনৈক মো: জাফর বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ২৩ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাত নামা উল্লেখ করে একটি মামলা করেন।
মামলায় গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের পিএস জনি কিবরিয়াকে প্রধান আসামী করা হয়। এরপর বৃহস্পতিবার রাতব্যাপী টঙ্গীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালায়। এতে মোট ১৩ জন গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় ৯ জন ও টঙ্গী পূর্ব থানায় অনধিকার প্রবেশ করে হৈ চৈ করার ঘটনায় ৪ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও ছাত্রদলের কর্মী রয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার রাতে টঙ্গীর স্থানীয় ছাত্রদল নেতা আল আমিন ইসলাম স্বাধীনের বিরুদ্ধে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় ছাত্রদলের নেতা- কর্মীরা মিছিল করে টঙ্গী পূর্ব থানার ভিতরে অনধিকার প্রবেশ করে হৈ চৈ হট্রগোল করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এসময় পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদেরকে গাজীপুর মহানগর অধ্যাদেশ ৮৫ মোতাবেক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ৯জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় অনধিকার প্রবেশের অপরাধে গাজীপুর মহানগর অধ্যাদেশ ৮৫ মোতাবেক ৪জন গ্রেফতার করা হয়েছে। মোট ১৩ জন গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories