সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

সবাই চেয়েছিল আমি যেন ব্যর্থ হই, কেন এ কথা বললেন অর্জুন কাপুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার

বলিউডের আলোচিত অভিনেতা অর্জুন কাপুর। ২০১২ সালে ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়েছে তার। এই একযুগের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিতে কীভাবে অভিষেক, ক্যারিয়ারের শুরু এবং উত্থান-পতন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। একইসঙ্গে সমালোচনার মধ্য দিয়ে যাওয়ার সেই গল্পও জানিয়েছেন এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে হাজির হয়ে নিজের সংগ্রাম নিয়ে কথা বলেছেন অর্জুন কাপুর। সেখানেই দাবি করেন, অনেকেই নাকি তার ব্যর্থ হওয়ার জন্যঅপেক্ষায় ছিলেন।
‘ইশকজাদে’ সিনেমার পর অনেকটা সংগ্রাম করতে হয়েছে অর্জুনকে। তবে ‘সিংঘম অ্যাগেইন’ সিনেমার পর নতুন করে খ্যাতি লাভ করেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসিত হন দর্শকমহলে। এ ব্যাপারে এই অভিনেতা বলেন, রোহিত স্যার যখন আমায় জানালো যে, মানুষজন আমায় নিয়ে কথা বলছে, সিনেমায় আমার দাপট নিয়ে আলোচনা করছে, তখন অনেক খুশি হয়েছিলাম।
অর্জুন বলেন, এ ব্যাপারটা আমার কাছে গর্বের ছিল। কেননা, দীর্ঘদিন ধরে অনেকেই চাচ্ছিলেন আমি যেন ব্যর্থ হই। অনেকে বলতে তাদের কথা বললাম, যারা সবকিছুর মধ্যে খুঁত ধরেন, ক্লিকবাইট খোঁজেন বা ট্রোল করেন। তাদের কাছে সহজ টার্গেট ছিলাম আমি।
এ তারকা জানান―তার পদবী থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে। তিনি বলেন, অনেকেই ভাবতেন আমি কাজ করতে পছন্দ করি না। আমার উন্নতি করার কোনো ধরনের ইচ্ছা নেই। অভিনেতা হওয়ার যোগ্যতা নেই। তারপর অসুস্থতার জন্য শারীরিকভাবেও অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। আমাকে নিয়ে তখন অনেকেই না জেনে কথা বলেছেন। আমি সবসময় রিভিউ, মতামতকে শ্রদ্ধা করি। তবে ব্যক্তিগত আক্রমণকে নয়।
এদিকে গত কয়েক বছর ধরে খুব চাপের মধ্যে থেকেছেন অর্জুন কাপুর। ২০২১ সালে তার ‘সর্দার কা গ্র্যান্ডসন’ বা ভূত পুলিশ মুক্তি পায়, পরের বছর ‘এক ভিলেন রিটার্নস’ ও ‘কুত্তে’ সিনেমা, যার সবই ব্যর্থ হয় বক্স অফিসে। কিন্তু চলতি বছর ‘সিংঘম অ্যাগেইন’ সিনেমায় দাপটের সঙ্গে ফিরে এসেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories