সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

করোনার টিকা নিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৮০ বার

করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন। 

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।শায়রুল কবির খান জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টিকা নেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। গণমাধ্যমকর্মীসহ বিপুল নেতাকর্মীদের অবস্থান থাকায় তাকে হাসপাতালের ভেতরে নিতে বেগ পেতে হয়। প্রায় ২০ মিনিট পর খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে ভেতরে নেওয়া হয়। টিকা নেওয়ার পর বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বাসার উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া।

এসময় সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories