সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

সর্বনিম্ন তাপমাত্রায় জুবুথুবু নওগাঁ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার

মৌসুমের শুরুতেই ঠান্ডার প্রকোপে অতিষ্ঠ নওগাঁর জনজীবন। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ সঙ্গে হালকা বাতাস বইছে। এ অবস্থায় ব্যহত হচ্ছে চলতি মৌসুমের ধান কাটার কাজ, বিপদে অন্যান্য শ্রমিকরাও।
নওগাঁর বোয়ালিয়া মাঠে কাজ করা কৃষক সিরাজুল ইসলাম জানান, কুয়াশা আর ঠান্ডার মধ্যে সকালে মাঠে কাজ করাটা অনেক কষ্টসাধ্য। কিছুক্ষণ কাজ করার পর হাত পায়ে কোন শক্তি থাকে না। রাতের বেলা শরীরে ব্যথাসহ অনেক রকম সমস্যা তৈরি হয়। সবকিছু মেনে নিয়েই কেবল জীবিকার তাগিতে কাজ করতে হচ্ছে মাঠে।
একই মাঠের আরেক শ্রমিক দেলোয়ার হোসেন জানান, কয়েকদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছেন তিনি। তারপরও মাঠে কাজ করতে আসতে হয়েছে। মাঝেমধ্যে আগুন জ্বালিয়ে শরীর গরম করতে হচ্ছে।
বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজকে নওগাঁ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories