বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার

লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টার পর কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘লটারি না মেধা’ বলেস্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই, আমরা চাই তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে।
এ সময় দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ভোগান্তি পড়েছেন যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories