বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় কারিতাস বাংলাদেশ ময়মনসিংহের উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থ সহায়তায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের মাঝে গৃহ মেরামতের টিন কেনার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। গাজীর ভিটা ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন কারিতাসের টীম লিডার দানিয়েল ধৃতু স্নাল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ফোকাল পারসন সনদ দ্রং, বাচ্চু স্নাল,মিরলা রেমা ও সঞ্জয় রিছিল। এবারের বন্যায় ময়মনসিংহ ও শেরপুর জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পে গৃহ মেরামতের জন্য প্রতিটি পরিবারের মাঝে নগদ ১৭ হাজার টাকা করে বিতরণ করা হয়। ইতিপূর্বে এই প্রকল্পের আওতায় অত্র ইউনিয়নে দুইশত পঞ্চাশ জন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরঞ্জন রাকসাম।
Leave a Reply