সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

সকালেও ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার

রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে গতকাল থেকে। রাতভর হয়েছে বৃষ্টি। বুধবার বিকেল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন সড়ক ও এলাকায়। আজ বৃহস্পতিবার সকালেও বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বুধবার সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। টানা সে বৃষ্টি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এরপর আবার শুরু হয় রাতে।
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারাদেশে বৃষ্টি হচ্ছে।
বুধবার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ও রাজশাহীতে কম বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories