সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বন্যার্তদের দেখে কষ্ট দ্বিগুণ অনুভব হলো : বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮২ বার

স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১ টি জেলা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। এ ঘটনায় এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।
বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করছে। পিছিয়ে নেয় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরও। যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। যেখানে দেখা যায় বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি তিনি বলেন বন্যার্তদের উপহার সামগ্রী পৌঁছানো সব চেয়ে বড় চ্যালেঞ্জ।
ভিডিও শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বন্যার্ত মানুষ গুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষ এগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে।
এ অভিনেত্রী শেষাংশে বলেন, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রী গুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।
কমেন্ট বক্সে বুবলীর এ কাজের প্রশংসা করে মুক্তা আক্তার তানিয়া লিখেছেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করছি যেন এরকম আরো ভালো কাজে আপনি এগিয়ে আসুন দেশের কল্যাণে আপনার ভালো কাজের জন্য আল্লাহ উত্তম জাযাক দান করুন আমিন।’
নয়ন শেখ নামে আরেকজন লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আপনি যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সঠিকভাবে যেন প্রত্যেকটা পরিবারের পায় সেরকম সুব্যবস্থা করে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জুয়েল খন্দকারের ভাষ্য, আপনি নোয়াখালীর মেয়ে হিসেবে একটা আপনার দায়িত্ব ছিল অনেক ধন্যবাদ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এভাবে সব সময় থাকবেন।
উল্লেখ্য, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।
এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories