মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসী আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

আজ সারাদেশেই বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় কুয়াকাটায় গত একসপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বষ্টিপাত অব্যাহত আছে।
টানা বর্ষণে জনজীবিনে চরম স্থবিরতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে অসংখ্য মাছের ঘের ও পুকুর এবং বীজতলা তলিয়ে রয়েছে।
এ ছাড়া কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় শুক্রবার (২ আগস্ট) বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। এ দিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২০৫ মিলিমিটার।
এ ছাড়া সারাদেশে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায় ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories