বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ে আগুনের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১০৩ বার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে অবরুদ্ধ রেখে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বুধবার বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতি সাপেক্ষে তিনি বালিয়াডাঙ্গী থানায় অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে উল্লেখিত আসামীরা হলেন উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বড় গোছিয়া গ্রামের সামশুল হুদা (৫৮), তার ভাই আব্দুল গফুর (৫২) ও তার পুত্র মিজারুল ইসলাম(২৬)। প্রধান শিক্ষক নগেন্দ্র নাথ পাল জানান, অভিযোগে উল্লেখিত আসামীদের বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আগুন লাগানোর পর ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যাওযার সময় অভিযোগপত্রে মানিত ৪ জন স্বাক্ষীসহ তৎসলগ্ন আম বাগানের পাহাড়াদার টর্চ লাইটের আলোতে আসামীদের চিনতে পেরেছে। 

তিনি আরও জানান, স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের সাথে কথা বলে বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতিতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।বালিয়াডাঙ্গী থানার এসআই ফরিদা জানান, বিকালে বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগপত্র পেয়েছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন।

বুধবার বিকালে তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টির আশ-পাশে থাকা লোকজনের সাথে কথা বলেছি। অগ্নিকান্ডে ঘটনাটি তদন্ত করা হবে। তদন্তে জড়িত থাকার প্রমাণ মিললে তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে গত সোমবার রাত ১২টায় উপজেলার বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে মালামাল লুটপাট করে দুর্বৃত্তরা। অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যালয়টির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories