শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র ও গোলা দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০০ বার

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে ১৪ হাজারের বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।
দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেননি।
তারা জানিয়েছেন, অক্টোরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ১৪ হাজার ২,০০০ পাউন্ডের এমকে-৮৪ বোমা, সাড়ে ৬ হাজারটি ৫০০ পাউন্ডের বোমা, ৩ হাজার হেলফায়ার প্রিসিশন-গাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, এক হাজার বাংকার-ধ্বংসকারী বোমা, ২ হাজার ৬০০টি বিমান থেকে ফেলা ছোট আকারের বোমা এবং অন্যান্য গোলাবারুদ পাঠিয়েছে।
ওই দুই কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে, তা বিস্তারিতভাবে জানাননি। তবে সামিগ্রকভাবে বোঝা যাচ্ছে, ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনও কমেনি।
ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমার চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যঘাত হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, আট মাস ধরে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের অস্ত্র গুদাম খালি হওয়ার কথা থাকলেও নতুন নতুন মার্কিন চালান আসায় তাতে কোনো সংকট সৃষ্টি হয়নি বলেই মনে হচ্ছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, ‘এই তালিকা স্পষ্টভাবে প্রকাশ করছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ইসরায়েল এসব অস্ত্র গাজায় ব্যবহার করছে কিংবা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হলেও ব্যবহার করবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে অভিযোগ করছেন- ওয়াশিংটন ২০০০ পাউন্ডের বোমা সরবরাহ স্থগিত করেছে। মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, কিছু ‘সমস্যা’ আছে।
একটি ২০০০ পাউন্ডের বোমা কংক্রিট ও ধাতব আবরণ ভেদ করে বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories