বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সাদিক অ্যাগ্রোর অবৈধ দখলে রামচন্দ্রপুর খাল এখন নালা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮৪ বার

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে অবস্থিত রামচন্দ্রপুর খাল একসময় আপন মহিমায় বহমান ছিল। কিন্তু সময়ের ব্যবধানে এখন তা বিলীনের মুখে। দখলের কবলে পড়ে রামচমদ্রপুর খাল এখন পরিণত হয়েছে ছোট্ট নালায়।
বৃহস্পতিবার সাদিক অ্যাগ্রোতে গিয়ে দেখা যায়, খালের একাংশ দখল করে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। অ্যাগ্রোর পেছনের দিকের ছোট্ট নালাটি মনে করিয়ে দিচ্ছে খালটির কথা। অবৈধ দখলের মাধ্যমে খালটি ভরাট করায় সামান্য বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।
কথা হয় স্থানীয় বাসিন্দা একরামুলের সঙ্গে। তিনি বলেন, একসময় এই খাল বেশ বড় ছিল। কিন্তু দখল করতে করতে আর কিছুই বাকি নেই। এখন বৃষ্টিবাদল হলেই আশপাশে পানি জমে যায়।
শুধু সাদিক অ্যাগ্রোই নয়, খালটি অবৈধভাবে দখল ও ভরাট করেছে আরও অনেকে। ফলে রামচন্দ্রপুর খাল এখন অনেকটাই বিলীন।
এদিকে, অবৈধ দখলদারিত্ব ও খাল পুনরুদ্ধার করতে সাদিক অ্যাগ্রোতে আজ অভিযান চালাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ খবরে সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ ইতোমধ্যে খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনা সরিয়ে নিয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories