শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভানুয়াতুর কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭৬ বার

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। এতে সুনামির কোন আশংকা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার প্রায় ৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে সমুদ্র তলদেশের প্রায় ২৯ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, জনবিরল একটি দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
ভানুয়াতুতে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ভানুয়াতুর ভৌগোলিক অবস্থান ভূকম্পনীয় রিং অব ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প অনুভূত হয়। দেশটির জনসংখ্যা প্রায় ৩ লাখ ২০ হাজার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories