বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

ভারতের হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯৫ বার

বিশ্বকাপ শেষে নতুন কোচ নিয়োগ দেবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইতোমধ্যেই কোচ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। এর মধ্যেই শোনা যাচ্ছে, ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে কোচ হিসেবে চায় বিসিসিআই।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনকে বলা হয়েছে বিসিসিআইয়ের পছন্দের শীর্ষে আছেন গম্ভীর। যিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যেই গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই।
ভারতের কোচের জন্য আবেদন করতে হবে ২৭ মে এর মধ্যে, অন্যদিকে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে। কলকাতা ফাইনালে উঠলেও একদিন সময় পাচ্ছেন গম্ভীর। ধারণা করা হচ্ছে, আইপিএল শেষে গম্ভীরের সঙ্গে আলোচনায় বসবে বিসিসিআই।
৪২ বছর বয়সী গম্ভীর আইপিএলে মেন্টরের দায়িত্ব পালন করছেন ২০২২ সাল থেকে। এখনও কোনো দলের কোচ হিসেবে দেখা যায়নি তাকে। আন্তর্জাতিক ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার। তবুও সাড়ে তিন বছরের চুক্তিতে গম্ভীরকে নিয়ে চায় বিসিসিআই।
গম্ভীর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। আইপিএলে কলকাতাকে দুবার শিরোপা এনে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ে আইপিএলে মেন্টরের দায়িত্বে নিজেকে প্রমাণ করেছেন গম্ভীর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories