রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাফা ছেড়েছেন সাড়ে ৪ লাখ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৮৮ বার

গাজা উপত্যকার রাফা শহরে ইতোমধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েল বলেছে, হামাস গ্রুপের স্থানীয় ব্যাটালিয়নগুলো সেখানে আবারও সংগঠিত হয়েছে। যার কারণে রাফা শহরের পূর্বে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান’ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
হামলা শুরু করার আগে পূর্ব রাফা এবং জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
জাতিসংঘ জানিয়েছে, এই পরিস্থিতিতে রাফা ছেড়েছেন প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। ধারাবাহিক ইসরায়েলি আগ্রাসনে গাজার অন্যান্য অংশ থেকে প্রায় ১০ লাখ মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া গাজার উত্তরাঞ্চলেও নতুন করে আরও ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
স্থানীদের আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) ইসরায়েলি ট্যাংকবহর সালাউদ্দিন সড়কের পশ্চিম দিক থেকে সামনে ব্রাজেইল ও জেনেইনার দিকে এগিয়েছে। সেখানে হামলা চালাচ্ছে তারা।
এদিকে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-সালাম এলাকায় হামলা করেছে। এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে অন্তত ৩৫ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, এই আগ্রাসনে নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories