সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৪ বার

সারাদেশে গরমের তীব্রতা অনেকটা কমেছে। শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়েছে। যা আজ রোববারও অব্যাহত থাকতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সব বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে, সারাদেশে রোববার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাত থেকে আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন সন্ধ্যা থেকে পরের দিন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে রাজশাহীতে শনিবার দেশের সর্বোচ্চ ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories