শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চীনে হাসপাতালে ছুরি হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭৯ বার

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইউনান প্রদেশের ঝেনজিয়ং পিপলস হাসপাতালে ছুরি হামলার ঘটনা ঘটেছে। হামলায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। তবে হতাহতের এ সংখ্যা চূড়ান্ত নয়।
চীনা সংবাদমাধ্যম দ্য পেপারে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি ছুরি হাতে একের পর এক লোকজনের দিকে ছুটে যাচ্ছেন আর আঘাত করছেন। এ সময় ওই ব্যক্তির সামনে অপর একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও তাকে ছুরিকাঘাত করেননি ওই হামলাকারী।
ভিডিও ফুটেজে দেখা যায়, ঝেনজিয়ং পিপলস হাসপাতালের বাইরে পুলিশের একাধিক গাড়ি অবস্থান নিয়েছে। এ সময় পুলিশের কমপক্ষে এক ডজন কর্মকর্তাকে ঘটনাস্থলে তৎপরতা চালাতে দেখা যায়। হাসপাতালের প্রবেশদ্বারে কাছের গাড়ি পার্কিংয়ের এলাকা ঘিরে রাখা হয়েছে।
দেশটির কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালে হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চীনে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও কয়েক বছরে দেশটিতে ছুরি হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
বছরের আগস্টে ইউনানের একটি আবাসিক জেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ছুরি হামলা চালান। এই হামলায় অন্তত দুজন নিহত ও আরও সাতজন আহত হন। একই বছরের জুলাইয়ে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি জামলায় তিন শিশুসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories