রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বহিরাগত কেউ ময়লার গাড়ি চালালেই কঠোর ব্যবস্থা : ডিএনসিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৮৩ বার

হেলপার বা বহিরাগত কোনো চালক ময়লার গাড়ি চালালে মূল চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ বিষয়ে জানা গেছে।
এর আগে ডিএনসিসির কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন ব্যবস্থাপক আব্দুল বাছেদ সরকারের স্বাক্ষর করা একটি চিঠি সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়েছে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
চিঠিতে আব্দুল বাছেদ সরকার উল্লেখ করেছেন, ইদানিং লক্ষ করা যাচ্ছে, ডিএনসিসির কতিপয় ময়লার গাড়িচালক তাদের নামে বরাদ্দকৃত গাড়িটি নিজে না চালিয়ে হেলপার বা বহিরাগত চালক দিয়ে চালাচ্ছেন। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। একজন হেলপার, বহিরাগত চালককে দিয়ে মূল্যবান গাড়ি চালানোর ফলে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়াসহ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
হেলপার বা বহিরাগত চালক দ্বারা গাড়ি চালানো কোনোক্রমেই কাম্য নয়। হেলপার বা বহিরাগত চালক দিয়ে গাড়ি না চালানোর বিষয়ে ইতঃপূর্বে বারবার মৌখিক নির্দেশ ও বিভিন্ন সময়ে প্রশাসনিক আদেশ এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা আমলে না নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ অমান্য করায় পরিবহন বিভাগ তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যা চাকরিবিধি পরিপন্থি, দায়িত্ব পালনে অবহেলা, অদক্ষতা এবং শৃঙ্খলাভঙ্গের শামিল।
চিঠিতে আরও বলা হয়, বরাদ্দকৃত ময়লার গাড়িসমূহ সংশ্লিষ্ট চালকদের চালনার জন্য নির্দেশ প্রদান করা হলো এবং উক্ত নির্দেশনার কোনরূপ ব্যত্যয় হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories