রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩ দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৬ বার

তিন দিনের সফরে পাকিস্তানে পা রেখেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পর পাকিস্তানে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এদিন সকালে নূর খান বিমানঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা।
প্রতিবেদনে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজ সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন এবং দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হবে। প্রধানমন্ত্রী হাউসে পৌঁছালে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার প্রদান করা হবে।
এ ছাড়া আর্থ ডে উপলক্ষে দুই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর বাড়িতে একটি চারা রোপণ করবেন। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories