শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার

উত্তর কোরিয়া সর্বশেষ যে অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। দেশটির নেতা নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আজ বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার একদিন পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ বলেছে, ‘সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থবহনকারী নতুন একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর কিম বলেন, ‘উত্তর কোরিয়া এখন ‘কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করেছে যা সলিড-ফুয়েল চালিত এবং পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম।
সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) পথ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়ে। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে কেসিএনএ’র খবরে বলা হয়েছিল।
কিম মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য সলিড-ফুয়েল চালিত একটি ইঞ্জিনের পরীক্ষা তদারকি করার দুই সপ্তাহের কম সময় পর পিয়ংইয়ং সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories