শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজা ইস্যুতে সৌদি প্রিন্স-ব্লিঙ্কেন বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

গাজা ইস্যুতে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (২০ মার্চ) জেদ্দায় তাদের মধ্যে আলোচনা হয়।
সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান ও ব্লিঙ্কেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধসহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়েও এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে।
ব্লিঙ্কেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই মার্কিন শীর্ষ কূটনীতিক।
জেদ্দায় এক সক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে দূরত্ব কমছে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা সম্ভব।
বৃহস্পতিবার অন্যান্য আরব নেতাদের সঙ্গে আলোচনা করতে মিশর যাবেন তিনি। এরপরের দিন ইসরায়েল সফরের কথা রয়েছে তার। ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। বুধবার পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯২৩ জনে দাঁড়ায়। আহত হন ৭৪ হাজার ৯৬ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories