শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৭৪ বার

বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের জন্য পতঞ্জলি আয়ুর্বেদের স্বত্বাধিকারী রামদেবকে তলব করেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সংস্থাটি ও তার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণণকে ভর্ৎসনা করেছেন দেশের শীর্ষ আদালত।
সূত্র জানিয়েছে, পতঞ্জলির বিজ্ঞাপনে বিভ্রান্তিমূলক প্রচারের জন্য এর আগে তাদের ওষুধ সামগ্রীর বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন ওই ধরনের বিজ্ঞাপন বন্ধ রাখে তা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু পতঞ্জলি গ্রুপ তা অমান্য করায় আদালত অবমাননার নোটিশ দেওয়া হয় তাদের। এরপরও পতঞ্জলির পক্ষ থেকে কোনও কোনো সাড়া না মেলায় আদালত মঙ্গলবার (১৯ মার্চ) বলেছে, এর ফল ভোগ করতে হবে।
মূলত ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে অ্যালোপ্যাথি সম্পর্কে ভুল তথ্য প্রচারের কারণেই পতঞ্জলির বিরুদ্ধে বিচারকাজ চলছে বলে জানা গেছে। মামলাকারী ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অভিযোগ, যোগগুরু রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা এবং ওষুধের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। মিথ্যা প্রচার করেছেন।
গত বছর নভেম্বরে কোভিড ১৯-এর ভ্যাকসিন নিয়েও ভুল তথ্য প্রচার চালিয়েছিল পতঞ্জলি। আদালত তখনই বলেছিলেন যে পতঞ্জলির সমস্ত মিথ্যা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন এই মুহূর্তে বন্ধ করতে হবে। এর জন্য প্রতিটি সামগ্রীর জন্য ১ কোটি টাকা করে জরিমানা করা হতে পারে তাদেরকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories