গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কঠোর লক-ডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কঠোর লক-ডাউনের প্রথম দিন থেকে নিরলসভাবে তাদের কাজ করতে দেখা যায়।৭ জুলাই বুধবার দিনব্যাপী পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ও বাংলাদেশ সেনাবাহিনী পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদিক, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছাড়াও বিপুল সংখ্যাক সেনা সদস্য,পুলিশ সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৭ দিনের লক-ডাউন বাস্তবায়নে ২২ টি মামলায় প্রায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
Leave a Reply