বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

মহানগরের পূবাইলে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার

মহানগরের পূবাইল থানাধীন কামারগাঁও এলাকা থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান ঐ এলাকায় চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলা চক বরহর এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ শামীম হোসেন (৩৬), জিসিসি টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার মৃত ইমান আলীর ছেলে মোঃ এমারত (৩২), ময়মনসিংহের ত্রিশাল থানার ধানীখোলা এলাকার মৃত আইয়ুব আলী খানের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (৫৭) ও একই জেলার ফুলবাড়ীয়া থানার দেবগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রমজান আলী (৫৪)। গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুবীর কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে টঙ্গীর উদ্দেশ্যে আসা একটি বাস আটক করে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে বাসের ভেতরে বিভিন্ন স্থান থেকে সাদা স্কচটেপ প্যাচানো ১৩টি প্যাকেটে ৬২৫টি নীল রংয়ের জিপারে থাকা এক লাখ ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই বাসের হেলপার ও চালকের সহায়তায় পলাতক আসামি মোঃ আমিরুল ইসলামসহ (৪০) অজ্ঞাত ২/৩ জন আসামি বাসের মধ্যে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখে। বাসটি নিয়মিত ওই রুটে ইয়াবা পরিবহন করে আসছিল এবং বাসটির মূল লক্ষ্য ইয়াবা পরিবহন করা। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য তিন কোটি ৭৫ লাখ টাকা বলে জানান ডিবির ঐ কর্মকর্তা ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories