বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ঘাটতি না থাকলেও নিয়ন্ত্রণহীন চালের বাজার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ বার

বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান ও মন্ত্রীদের হুঁশিয়ারির পরও নিয়ন্ত্রণহীন চালের বাজার। বাজারে চালের কোনো ঘাটতি না থাকলেও, দাম কমছে না। বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষোভ জানান ক্রেতারা। আর কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দাম নিয়ন্ত্রণে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেয়া উচিত।
দেশে চলছে আমনের ভরা মৌসুম। কিন্তু সংসদ নির্বাচনের পরেই চালের দাম বস্তা প্রতি ৩০০ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। দাম বাড়ানোর এখনো চলছে। এদিকে সরকার চালের দাম তিন-চার দিনের মধ্যে কমানোর ঘোষণা দিলেও তার কিছুই হয়নি। বরাবরের মতো অতিরিক্ত দাম হাকিয়ে এরইমধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ব্যবসায়ীরা।
যদিও রাজধানীর বাবু বাজার, মোহম্মদপুর কৃষি মার্কেটে ও কারওয়ান বাজার, কোথাও চালের ঘাটতি নেই। বিভিন্ন কোম্পানির বস্তায় ভরপুর চালের দোকান অথচ প্রতি কেজিতেই বেড়েছে অন্তত ছয় টাকার বেশি।
মিলারদের বরাতে ব্যবসায়ীরা বলছেন, চালের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এবার আমন চালের উৎপাদন ধরা হয়েছে প্রায় ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত চাল উৎপাদন হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। ভরা মৌসুমে চালের এভাবে দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারাও।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলছেন, সরকারের ব্যর্থতায় কর্পোরেট প্রতিষ্ঠান আর আটো রাইস মিল মালিকরাই এখন চালের দাম নিয়ন্ত্রণ করছে।
লাগামহীন কর্পোরেট প্রতিষ্ঠান আর আটো রাইস মিল মালিকদের নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম কমানো সম্ভব নয় বলেই মনে করেন এ কৃষি অর্থনীতিবিদ। বাংলাদেশে মূলত আউশ, আমন ও বোরো-এই তিন জাতের ধানের আবাদ হয়ে থাকে। জুন-জুলাই মাসে অর্থাৎ বর্ষায় আমন ধান বোনা হয় এবং নভেম্বর মাসে বা হেমন্তে সেই ধান কাটা হয়।
অন্যদিকে বোরো ধান শীতকালীন রবিশস্য। আমনের মৌসুম শেষ হবার পরে অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল মাস পর্যন্ত এই ধানের সময় চলে। বোরো ও আমন ধানের মৌসুমের মাঝে যে সাত মাসের ব্যবধান, এই সময়ে আউশ ধানের ফলন হয়। আউশের মৌসুম মার্চ থেকে জুন মাস পর্যন্ত। অর্থাৎ ৯০ থেকে ১০০ দিনের মতো থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories