বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

বিনা জরিমানায় আর ৪ দিন রিটার্ন জমা দেয়া যাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার

বিনা জরিমানায় ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় প্রায় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪ দিন বিনা জরিমানায় আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবারের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা গুনতে হবে।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, ৩১ জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেওয়া যাবে। এর আগে রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যাপারে গত ২৯ নভেম্বর একটি আদেশ জারি করে এনবিআর। এর ফলে বিদ্যমান পরিস্থিতিতে করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমার সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে করদাতারা স্বাভাবিক প্রক্রিয়ায় রিটার্ন জমা দিতে পারবেন।
আদেশে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত করদিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৪ নির্ধারণ করার পাশাপাশি আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
তবে করদাতারা চাইলে এ সময়ের পরও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন। এক্ষেত্রে বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন না তারা এবং বিলম্ব সুদ ও জরিমানা গুনতে হবে।
এর আগে রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। এফবিসিসিআই রিটার্ন জমার মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানায়। আর ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন দুই মাস তথা চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories