বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

মুন্সিগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় কালাচাঁন সরদারকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি শিহাব করিম। সোমবার রাতে কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তাররা হলেন হিরু সরদার (৪০), বাবু সরদার (৩৫), আলমগীর সরদার (৪৫) ও মুক্তা বেগম (৩৫)।
র‌্যাব কর্মকর্তা শিহাব করিম জানান, কয়েকদিন ধরে কালাচাঁন সরদারের সঙ্গে প্রতিবেশী বাবু সরদার ও হিরু সরদারদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ১৬ জানুয়ারি বিকেলে বাবু সরদার ও হিরু সরদারের নেতৃত্বে কালাচাঁন সরদারের বাড়িতে হামলা চালায়। কালাচাঁন সরদার বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান। ইউপি সদস্যকে না পেয়ে বাড়িতে ফেরার সময় বাড়ির পাশের রাস্তায় বাবু সরদার ও হিরু সরদারসহ তাদের লোকজন কাঠের চেলা দিয়ে কালাচাঁন সরদারকে পেটাতে থাকলে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান কালাচাঁন। এ ঘটনায় নিহত কালাচাঁনের স্ত্রী বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ৮ জনের নামে বাকি আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। গ্রেফতার আসামিদের মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories