শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরকারের সামনে কোনো বিপদ নেই : হানিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

সরকারের সামনে কোন বিপদ নেই আছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করছে সরকার।
কুষ্টিয়ায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া সদর উপজেলায় উপজেলায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন। হানিফ বলেন, দেশের রিজার্ভ আবার উর্ধ্বমুখী। আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন হানিফ। বলেন, যেকোন মূল্যে দব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার।
আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক সম্পর্কে হানিফ বলেন নির্বাচনের কারণে নিয়মিত বৈঠকটি হয়নি। এ কারণে আজ সোমবার হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়েও সেখানে আলোচনা হতে পারে বলে জানান হানিফ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories