শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরও চার মামলায় জামিন পেলেন আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

রাজধানীর পল্টন ও রমনা থানার নাশকতার অভিযোগের চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এর আগে আদালতে বিএনপিনেতা আমীর খসরুকে নাশকতার আট মামলায় গ্রেপ্তার দেখাতে এবং এসব মামলায় জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবীরা।
দুপুর দেড়টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘চার মামলায় ১০ হাজার টাকা মুচলেকাসহ তাকে (আমীর খসরু) আদালত জামিন দিয়েছেন। বাকি মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে অন্য আসামিদের শুনানি থাকায় নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য দিন নির্ধারণ করবেন।
নথি থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। প্রথমে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর বাকি আট মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে এবং এসব মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।
গত ২ নভেম্বর দিনগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories