ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার দড়িনগুয়া গ্রামে মেইলগেট সংলগ্ন নাম স্থানে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত কিশোর উপজেলার কুমুরিয়া গ্রামের মুজিবুর রহমান এর ছেলে তামিম (১৬)। সে খরমা বিকেকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। গুরুতর আহতরা হলেন বাঘমার গ্রামের আতিকুল ইসলাম দুদুর ছেলে রাতুল ইসলাম (১৬) ও আব্দুল জালালের ছেলে লিটন মিয়া (১৭)।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, তামিমসহ তিন বন্ধু মিলে বুধবার বিকেলে মোটরসাইকেলে খরমা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ধারা এলাকার দরিনগুয়া এলাকার মিলগেট স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে থাকা একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য আচমকা থামালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই ছিটকে সড়কের মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মুহূর্তে চলে আসায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে পৃষ্ট করে চলে যায়।
এতে ঘটনাস্থলে তামিম মারা যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় মমেক হাসপাতালে পাঠান চিকিৎসক।
হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) আবুল হাসেম জানায়, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply