সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৮ বার

সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকলেও দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় তা দেখা যায়নি। তবে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের বিভিন্ন ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এই তথ্য জানায়।
চলতি মাসে দুটি মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এ ছাড়া তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
সাধারণত জানুয়ারিতে দেশে শীতের দাপট থাকে। এ বছরও এর ব্যতিক্রম না হওয়ারই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরের চেয়েও নেমে যেতে পারে। এ ছাড়া জানুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
৭ জানুয়ারি দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনের দিন শীত এবং কুয়াশার দাপট থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories