বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

বড় ভাইকে খুনের অভিযোগ আদালতে স্বীকারোক্তি করলো ছোট ভাই

পঞ্চগড় প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বার

পঞ্চগড়ের বোদায় বড় ভাই দানেশ রহমানকে খুনের অভিযোগে ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো.জামাল হোসেন বলেন,বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত জেরে মৃত খতিরউদ্দীনের ছেলে দানেশ রহমান কে তার সৎভাই মোঃ আবু বক্কর সিদ্দিক কুড়াল ও ধারালো ছুরি দিয়ে গুরুতর আঘাত করে।পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবীব বাদী হয়ে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক জানান, হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল ও ধারালো ছোড়া আলামত হিসেবে জব্দ করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার দিন আসামী তার বাড়ি থেকে একটি কুড়াল ও একটি ধারালো ছুরি নিয়ে দানেশ রহমানের বাড়িতে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories