বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২১ বার

ইসিতে আপিল শুনানির পর ক্রেডিট কার্ড খেলাপির দায়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেছিলেন।
পরে গত বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে ২ নম্বর অস্থায়ী বুথে রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন তিনি। অবশ্য মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য এর আগেই ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories