শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মেহের আফরোজ চুমকি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মেহের আফরোজ চুমকি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন গাজীপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। পরে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুপুরে মেহের আফরোজ চুমকি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গাজীপুর-৫ আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এ এইচ এম আবু বরক চৌধুরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ীী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১৯৮ গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪ টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories