শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে তথ্যমন্ত্রীর শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার

তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে এই শঙ্কা প্রকাশ করেন তিনি।
ড. হাছান বলেন, তৃণমূল বিএনপি যেভাবে আগাচ্ছে, তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে-এ নিয়ে শঙ্কা জেগেছে। বিএনপির জোট থেকে তিনটি নিবন্ধিত দলসহ ছয়টি দল বের হয়ে গেছে। তাদের সবাই নির্বাচনে অংশ নেবে।
তিনি বলেন, আন্দোলনের নামে গুহা থেকে অনলাইনে গাড়ি পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটি কোনও রাজনৈতিক দলের কাজ হতে পারে না।
বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি, দলটিতে একটা তালা খোলারও মানুষ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories