মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা, নিহত-১৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৫ বার

গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ নভেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এদিকে জাবালিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা আছেন বলে ধারণ করা হচ্ছে।
অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের ইনকিউবিটরে থাকা শিশুদের উন্নত চিকিৎসার জন্য মিশরে নিয়ে যাওয়া হয়েছে। গত বুধবার (১৫ নভেম্বর) আল-শিফা হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইনকিউবেটর অচল হয়ে পড়ায় কয়েকটি শিশু মারাও যায়।
চলমান পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে রাশিয়া, চীন, তুরস্কসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিকতা বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories