মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

গাজীপুরে ট্রাক ও পিকআপে আগুন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৪ বার

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার যোগী মোড়ে গত রাত সাড়ে ৯টার দিকে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে মহানগরীর ধীরাশ্রম এলাকায় অপর একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) পিকআপ ও ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন ও গাজীপুর মহানগর পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার পাশ দিয়ে আঞ্চলিক সড়ক ধরে একটি পিকআপ জাজর এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পিকআপটি যোগীতলা এলাকায় পৌঁছালে তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে পিকআপটি গতিরোধ করে। পরে পিকআপের চালক ও সহযোগীকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে পিকআপটির পুরো অংশ পুড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে রাত সাড়ে ৮ টার দিকে মহানগরীর ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রশিদ জানান, ট্রাকে আগুনের ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়, এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ট্রাকটি রাস্তার পাশে রয়েছে। চালক দ্রুত নেমে যাওয়ায় কোন দুর্ঘটনা ঘটেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories