শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে কারখানা ও তুলা গোডাউনে ভয়াবহ আগুন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১২৪ বার

সোমবার টঙ্গীর পাগাড় ও নামা বাজার এলাকায় পৃথক দুটি স্থানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানা গেছে, পাগাড় এলাকায় অবস্থিত হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস এ রবিবার ৭ মে বেলা সাড়ে ১২টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর চারিদিকে হৈ চৈ পড়ে যায়। কারখানায় আগুন নিয়ন্ত্রণে টঙ্গী উত্তরা, জয়দেবপুরের চারটি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
অপরদিকে টঙ্গীর নামাবাজার এলাকার জুটপল্লীতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীরা জানান, জুট ব্যবসায়ী এ্যালো মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন আশপাশের তোলার গোডাউন ও বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, জয়দেবপুরের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় সাড়ে ৩ ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ।

ইতিমধ্যে প্রায় ৩০টি বস্তিঘরসহ অর্ধ-শতাধিক তোলার গোডাউন পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয়রা জানান, ওই বস্তির বিভিন্ন ঘুপরি ঘরে দলবদ্ধ ভাবে একাধিক মাদক সেবনকারী চক্র অসর্তকতাবস্থায় নিয়মিত মাদক সেবন করে এবং তোলা ভাঙ্গানোর মেশিন থেকেও আগুনের সূত্রপাত হয়। প্রায় প্রতিবছরই এখানে আগুন লাগে। এতে করে বস্তিবাসী ও অত্র এলাকার তোলা ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories