বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

হালুয়াঘাটে আবারও বণ্য হাতির আক্রমণে প্রান গেল এক বৃদ্ধার

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮৪ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজিরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী লালছাপরা নামক স্থানের বরাক গ্রামের ইদ্রিস আলী (৫৬) নামক এক বৃদ্ধ হাতীর আক্রমণে মৃত্যু হয়েছে।
জানা যায়, বরাবরের মত মঙ্গলবার ভারত থেকে আগত একদল বন্য হাতীর দল রাত ১০ টার দিকে এলাকায় এসে ফসলি জমিতে নেমে পাকা ধানের ব্যাপক ক্ষতি সাধন করছে এমন খবর পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ফসল রক্ষা করার জন্য হাতি তাড়াতে গেলে,হাতি দলও পাল্টা আক্রমণ করে, ফলে সেখানে থেকে সবাই এ দিক সে দিক দৌড়ে পালাতে পারলেও বৃদ্ধ ইদ্রিস আলী লুঙির সাথে প্যাচ খেয়ে পরে গেলে হাতীর দল তাকে পা দিয়ে পিষ্ট করে। এতে তিনি ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন। খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় চেয়ারম্যান আব্দুল মান্নান ও থানা পুলিশ উপস্থিত হয়। এ সময় চেয়ারম্যান বলেন কিছুদিন পর পর এখানে হাতির আক্রমনে প্রিয় মানুষের মৃত্যু হচ্ছে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে । খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু প্রশাসনের কাছে বার বার অনুরোধ করেও হাতী তাড়ানোর সমগ্রী আনতে পারছি না। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করচ্ছি এ ব্যাপারে সহায়তা করার জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories