রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২টিসহ ৩৮৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮৫ বার

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একজন নারীসহ মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৫৭টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ৮২টিসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি এবং সংরক্ষিত মহিলা আসনে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৩৮৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার জানিয়েছেন। 

রিটার্নিং অফিসরের বরাত দিয়ে বাসসের গাজীপুর প্রতিনিধি জানান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পড়ে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে আর সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি মনোনয়নপত্র। মেয়র পদে ১৩টিসহ মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম.এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন মন্ডল, স্বতন্ত্র মো. হারুন অর রশীদ, স্বতন্ত্র সরকার শাহনুর ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার মাতা জায়েদা খাতুন, স্বতন্ত্র মো. আবুল হোসেন।
আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯ মে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।

আমাদের সাথেই থাকুন

One response to “গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২টিসহ ৩৮৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা”

  1. Sankar Roy says:

    খুব সুন্দর একটা অনলাইন নিউজ পোটাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories