মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় বসবে অধিবেশন। এর আগে ২১ মার্চ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন।
এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন এবং জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন। চার থেকে পাঁচ কার্যদিবসের মতো চলতে পারে এই অধিবেশন।
বিশেষ এই অধিবেশন শুরুর পরের দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন। এ ছাড়াও ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব এনে তা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা প্রস্তাবটি উত্থাপন করবেন।
স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। সে অনুযায়ী ৭ এপ্রিল ৫০ বছর পূর্ণ হবে জাতীয় সংসদের। এ প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘১৯৭৩ সালের ওইদিন জাতীয় সংসদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে আমরা বর্তমান জাতীয় সংসদের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। এ কারণে ৭ এপ্রিল আমাদের জাতীয় সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।’
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরুর পর যথারীতি ওইদিন শোকপ্রস্তাব উত্থাপন ও গ্রহণসহ দিনের নিয়মিত কার্যসূচির মধ্য দিয়ে বৈঠক শেষ হবে। পরদিন ৭ এপ্রিল শুক্রবার শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। এদিন বৈঠক বসবে বিকালে। এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories