বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০০ বার

দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা এনআইডি নম্বরসহ বিশ্ববিদ্যালয় হতে MIS DGHS এ পাঠানো হয়েছিলো তারাই সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

বর্তমানে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। তবে শিক্ষার্থীদের অনেকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের এনআইডি না থাকায় টিকা নিবন্ধের জটিলতায় পড়েছে তারা।এই বিষয়ে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থীর এনআইডি নম্বর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে তারাই শুধু টিকা নিতে পারবেন। এর বাইরে কোন কিছু করার এখতিয়ার নেই বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories