মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর এক্সপ্রেসে অবৈধ যাত্রী বহন: ৩ আরএনবি সদস্য বরখাস্ত, নেপথ্যে বিতর্কিত নায়েক দুলাল প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইসরায়েলে নির্বাচন : রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা: জাপানের প্রধানমন্ত্রী আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী

মাতৃভাষা পদক গ্রহণ করলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমানসহ তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  জানা গেছে, বেদে জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান এই পদক পাচ্ছেন। এ বিষয়ে তার ‘ঠার : বেদে জনগোষ্ঠীর ভাষা’ নামে একটি বই রয়েছে।পদকের জন্য মনোনীত অন্যদের মধ্যে রনজিত সিংহ পদার্থবিদ্যার একজন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (কলেজের) ও গবেষক। হারিয়ে যেতে বসা মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে কাজ করছেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ভাষায় সাহিত্যচর্চা, গবেষণা ও বই প্রকাশে তিনি অবদান রেখেছেন। আর ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র বহু ভাষার শিক্ষা নিয়ে কাজ করেন। পদকের জন্য মনোনীত প্রতিষ্ঠান কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আদায়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয়। ২০২১ সালে এই পদক দেওয়া শুরু হয়। দুই বছর পরপর দেওয়া হয় এই পদক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories