মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর এক্সপ্রেসে অবৈধ যাত্রী বহন: ৩ আরএনবি সদস্য বরখাস্ত, নেপথ্যে বিতর্কিত নায়েক দুলাল প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইসরায়েলে নির্বাচন : রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা: জাপানের প্রধানমন্ত্রী আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী

আর চিনি রপ্তানি করবে না ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬ বার

বৈরি আবহাওয়ায় ভারতে আখের ফলন কমেছে। ফলে দেশটির শিল্প-কারখানায় চিনির উৎপাদন কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই অভ্যন্তরীণ ঘাটতি এড়াতে আর খাদ্যপণ্যটি রপ্তানির অনুমতি দেবে না তারা।ব্যবসাভিত্তিক ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি সপ্তাহে দেশের প্রধান উৎপাদনকারী অঞ্চলের আখ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সরকার। এরপরই আর চিনি রপ্তানি না করার সিদ্ধান্ত নেয় তারা।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিজেদের নাম প্রকাশ করেননি তারা। কারণ, এই সংক্রান্ত তথ্য প্রকাশের এখতিয়ার তাদের নেই।ইতোমধ্যে চলতি মৌসুমে ৬ মিলিয়ন টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। অর্থাৎ এর বেশি খাদ্যপণ্যটি চালান করবে না তারা।আগে থেকেই এই আশঙ্কা ছিল। অবশেষে তাই বাস্তবে রূপ পেলো। এই খবরে এরই মধ্যে বিশ্ববাজারে চিনির দাম বেড়ে গেছে। ২০১৬ সালের পর যা সর্বোচ্চ। এতে পেস্ট্রি, মিছরি এবং কোমল পানীয় তৈরির খরচ বেড়ে গেছে। ফলে আরও মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।বিশ্বের অন্যতম শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারত। এর পরে রয়েছে ব্রাজিল ও থাইল্যান্ড। সেসব দেশেও খাদ্যপণ্যটির উৎপাদন ব্যাহত হয়েছে।ভারতে সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় মহারাষ্ট্রে। চলতি মৌসুমে সেখানে ফসলটির উৎপাদন কমেছে। রাজ্যের আখ কমিশনার শেখর গায়কোয়াড় বলেন, অসময়ে বৃষ্টিপাতে আখের উৎপাদন ব্যাপক হ্রাস পেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories