মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর এক্সপ্রেসে অবৈধ যাত্রী বহন: ৩ আরএনবি সদস্য বরখাস্ত, নেপথ্যে বিতর্কিত নায়েক দুলাল প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইসরায়েলে নির্বাচন : রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা: জাপানের প্রধানমন্ত্রী আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী

একুশের প্রথম প্রহরে সংঘর্ষে জড়ালো চবি ছাত্রলীগ, আহত ২০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই অংশের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরেই সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে প্রায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে।চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, উপগ্রুপ বিজয়ের অনুসারীরা ‘ব্রাদার্স’ ও ‘মকু’ নামক দুটি ভাগে বিভক্ত।
এর মধ্যে ‘ব্রাদার্স’ পক্ষটি আলাওল হল ও এ এফ রহমান হলে এবং অপরপক্ষ ‘মকু’ সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। সোমবার রাত ১২টার পর একুশের প্রথম প্রহরে ব্রাদার্সের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশে যেতে চাইলে সোহরাওয়ার্দী হলে অবস্থানরত মকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়।

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত কর্মকর্তা দেলোয়ার জানান, ১১ জন খাতায় নাম লিখেছেন। কিন্তু প্রায় ২০ জনের মতো এখানে চিকিৎসা নিতে এসেছেন। পাঁচজনের অবস্থা গুরুতর। দু-একটি করে সেলাই লেগেছে। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (সিএমসি) পাঠানো হয়েছে।মকুর নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, গত কয়েক দিন ধরে আলাওল হলে থাকা আমাদের কিছু কর্মীকে তারা বের করে দেওয়ার চেষ্টা করছে। আজকে রাতে আমরা আলাওল হলের দিকে যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে।ব্রাদার্সের একাধিক নেতাকর্মী জানান, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে পুষ্পস্তবক নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।তবে, পক্ষ দুটির সংঘর্ষ ঘণ্টা পেরোলেও ঘটনাস্থলে পুলিশ ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি। ফলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। যা রাত ২টা পর্যন্ত চলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories