রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫২ বার

কিশোরগঞ্জে কৃষক আমিরুল হক হত্যা মামলায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও বাকি দুই ভাইসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর মো. আবু সাঈদ ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের ভাই কুদ্দুস মিয়া (৫২) মৃত্যুদণ্ড আর বড় ভাই আবুল কালাম (৬২) ও আরেক ভাই ধনু মিয়াকে (৫৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ধনু মিয়ার ছেলে ফুকন মিয়া (৩২), মুকুল মিয়া (৫৫) ও তার ছেলে নিকুল মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় একমাত্র যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফুকন মিয়া পলাতক ছিলেন।২০১৬ সালে ১ মার্চ কিশোরগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম খান সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আহসান হাবীব সজীব।দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories