সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদের বিষক্রিয়ায় দুই আওয়ামী লীগ নেতাসহ চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার কুলিয়ারচর পৌরসভার বরখারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিষাক্ত মদ পান করে কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতরা হলেন- কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭) ও জহির রায়হান জজ (৫৮), পৌর বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস (৪৫) এবং রিকশাচালক শাজাহান মিয়া (৫২)।
কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া জানান, মদের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৮-১০ জন অসুস্থ রয়েছেন।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিলন রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories