সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

হালুয়াঘাটে পৃথক অভিযানে ভারতীয় রুপি ও মদ সহ আটক-3

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা সীমান্তে বিজিবি ও হালুয়াঘাট থানা পুলিশের পৃথক অভিযানে এক লক্ষ টাকা ভারতীয় রুপি ও ৪৮ বোতল ভারতীয় মদসহ ৩জনকে আটক করেছে।
হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খানের নেতৃত্বে এস আই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরবাঙ্গালিয়া মোড় থেকে ভারতীয় মদসহ ২জনকে আটক করে। ভারতীয় মদসহ আটক ২আসামী হলেন বান্দরকাটা গ্রামের মুক্তার আলীর পুত্র ইয়াসিন আরাফাত বিজয় (১৯), আনিছ মিয়ার পুত্র মোঃ সজীব মিয়া (১৭)।

অপরদিকে একই দিন রাতে কড়ইতলী ক্য্যাম্পের হাবিলদার মোঃ সেলিমের নেতৃত্বে টহলরত একটি টিম অভিযান চালিয়ে ধনভাঙ্গা নামক এলাকা থেকে এক লক্ষ টাকার ভারতীয় রুপিসহ সোহেল রানা নামে ১যুবককে আটক করেছে। সোহেল রানা (২৩) আচকিপাড়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র । হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান জানান, ভারতীয় রুপি আটকের ঘটনায় কড়ইতলী ক্যাম্পের হাবিলদার সেলিম বাদী হয়ে হালুয়াঘাট থানায় ১জনকে আসামী করে মামলা দায়ের করেন। অপরদিকে ভারতীয় মদ আটকের ঘটনায় হালুয়াঘাট থানার এস আই সাইদুজ্জামান বাদী হয়ে ৫জনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেন। তিনি আরো জানান, মাদক আটকের সময় ৩জন পালিয়ে যায়। পলতক আসামীরা হলেন, উপজেলার বালুয়াকান্দা গ্রামের আবুল কাশেমের পুত্র ফজলু (২৮), বান্দরকাটা গ্রামের সুরুজ আলীর পুত্র ফাহাদ (২০), ডাকিয়াপাড়া গ্রামের সুমন (১৯)। আটক আসামীদেরকে ময়মনসিংহে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories