সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

নিজের বাড়ি-গাড়ির রহস্য জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৬১ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে বোট ক্লাব কাণ্ডের পর থেকেই চলছে নানান আলোচনা-সমালোচনা। নিয়মিত বিভিন্ন ক্লাবে যাওয়া এবং তার উচ্চ বিলাসী জীবনযাপন নিয়েও হচ্ছে নানা কথা। সম্প্রতি এক লাইভে সিনিয়র অভিনেত্রী অরুণা বিশ্বাস কথা বলেন পরীর টাকার উৎস নিয়ে। পরীর গাড়ি-বাড়ি নিয়েও প্রশ্ন তোলেন ওই অভিনেত্রী।

সেই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন পরীমণি। বুধবার (৩০ জুন) ফেসবুক পেজে নিজের বাড়ি-গাড়ির বিষয়টি পরিস্কার করেন তিনি।

পোস্টে পরী লেখেন, ‘বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতে ছাড়লেন না আজকাল! চাইলে আমার কাছেই জেনে নিতে পারতেন।’

পরী বলেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটির ব্যাংক লোন চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চাশা পূরণ করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ১৩ জুন নিজের ফেসবুক পেজে নিজেকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পরীমণি। বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর।

পরের দিন ১৪ জুন সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। যাদের উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories