শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, ফের আলোচনায় অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার

রেশন ও ফ্ল্যাট দুর্নীতি মামলার তদন্তে আবারও ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে হাজির হন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।
প্রায় সাড়ে আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ইডি দপ্তর থেকে বেরিয়ে এলেও গণমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি নুসরাত। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের কয়েকটি ছবি পোস্ট করে নুসরাত লেখেন, অভিযোগ আর অপবাদ এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।” একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে কটাক্ষ করে তিনি যোগ করেন, “এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় নুসরাত জাহানের নাম উঠে আসে। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সাংসদ ছিলেন। সে সময় কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়। অন্যদিকে, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ঘিরে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংক্রান্ত মামলাতেও তার ভূমিকা নিয়ে তদন্ত চলছে। ওই সংস্থার সঙ্গে নুসরাতের সংশ্লিষ্টতা থাকায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে বলে জানা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories